কালের স্বাক্ষী প্রাচীন ঐতিহ্যের নিদর্শন সোনামসজিদ
৫০০ বছরের
ইতিহাসের সাক্ষী ছোট সোনামসজিদ।চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন ঐতিহ্যের প্রধান অন্যতম নিদর্শন
হচ্ছে সোনামসজিদ। মসজিদটিকে বলা হতো ‘গৌড়ের রত্ন’। প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর
পিরোজপুর গ্রামে স্থাপনাটি নির্মিত হয়েছিল। বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ
জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। সুলতান আলাউদ্দিন হুসেন শাহের শাসনামলে (১৪৯৪-১৫১৯
খ্রিষ্টাব্দে) ওয়ালি মোহাম্মদ আলি নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন।
সুলতানি আমলের
গৌড়নগরীর এক ঐতিহাসিক স্থাপনা ছোট সোনামসজিদ। মসজিদের বাইরের দিকে সোনালি রঙের আস্তরণ
করা ছিল। সূর্যের আলো পড়লেই সোনার মতো ঝলমল করে উঠত। এ জন্যই এর নাম হয়ে যায় সোনামসজিদ।
মসজিদ প্রাঙ্গণের
অভ্যন্তরে পূর্ব-দক্ষিণ কোণের সীমানা প্রাচীরের ভেতরেই দুটি কবর রয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন
মহিউদ্দিন জাহাঙ্গীর ও মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের অধিনায়ক মুক্তিযোদ্ধা মেজর নাজমুল
হকের। কবর দুটি উঁচু ইটের প্রাচীর দ্বারা বেষ্টিত।
প্রতিবছর দেশ ও বিদেশ হতে হাজারো দর্শনার্থীরা মসজিদটি দেখতে আসেন।


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url