OrdinaryITPostAd

তুলসি পাতা: কাশি নিরাময়ের ঘরোয়া পদ্ধতি



ভুমিকা

কাশি আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ একটি বিরক্তিকর সমস্যা। আবহাওয়ার পরিবর্তনে ঠান্ডা লাগা, ধুলাবালি, ভাইরাল সংক্রমণ কিংবা অ্যালার্জির কারণে কাশি হতে পারে। অনেক সময় কাশি দীর্ঘদিন স্থায়ী হলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আধুনিক চিকিৎসার পাশাপাশি আমাদের প্রাচীন আয়ুর্বেদ ও ঘরোয়া চিকিৎসায় কাশি নিরাময়ের জন্য একটি অত্যন্ত কার্যকর ভেষজ উপাদান হলো তুলসি পাতা।

 

এই আর্টিকেল পড়ে তুলসি পাতার সম্পর্কে যা যা জানতে পারব-

 

তুলসি পাতা  কেন এত উপকারী ?

তুলসি বা পবিত্র তুলসি আয়ুর্বেদে একটি অমূল্য ভেষজ উদ্ভিদ হিসেবে অতি পরিচিত। ভারতীয় উপমহাদেশে হাজার বছর ধরে তুলসি পাতা নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।

 

তুলসি পাতার প্রধান গুণাগুণ:

Ø  অ্যান্টিব্যাকটেরিয়াল

Ø  অ্যান্টিভাইরাল

Ø  অ্যান্টি-ইনফ্লেমেটরি

Ø  অ্যান্টিঅক্সিডেন্ট

Ø  রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

এই গুণগুলোর কারণে তুলসি কাশি, সর্দি, জ্বর, হাঁপানি ও শ্বাসকষ্টের মতো সমস্যায় খুবই কার্যকর।

 

কাশির প্রকারভেদ: কাশি মূলত দুই ধরনের হয়ে থাকে-

Ø  শুকনো কাশি:গলায় খুসখুস ভাব,কফ নেই ও সাধারণত অ্যালার্জি বা ভাইরাল সংক্রমণে হয়।

Ø  কফযুক্ত কাশি: বুক ভারী লাগে , কফ বের হয়  ও সর্দি ও ঠান্ডাজনিত কারণে বেশি হয়।

 

উভয় ধরনের কাশিতেই তুলসি পাতা কার্যকর ভূমিকা রাখে।

 

তুলসিপাতা দিয়ে কাশি নিরাময়ের ঘরোয়া পদ্ধতি-

নিচে তুলসি পাতা ব্যবহার করে কাশি নিরাময়ের সবচেয়ে কার্যকর ও পরীক্ষিত কয়েকটি ঘরোয়া পদ্ধতি তুলে ধরা হলো:

 

Ø  তুলসি পাতার রস হালকা গরম করে সঙ্গে মধু মিশিয়ে সেবন করলে শুকনো কাশি কমায়,গলার জ্বালা দূর করে  ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Ø  তুলসি পাতা ও আদাকে ৫–৭ মিনিট পানি ফুটিয়ে হালকা গরম অবস্থায় দিনে ১–২ বার পান করলে কফ পরিষ্কার করে ,বুকের জমাট কাশি দূর করে ও শ্বাসনালী প্রশস্ত করে।

Ø  তুলসি ও গোলমরিচের মিশ্রণকে মধুর সঙ্গে মেশিয়ে খেলে দীর্ঘদিনের কাশি উপশম করে ও শ্বাসকষ্ট কমায়।

 

বৈজ্ঞানিকভাবে তুলসি কেন কার্যকর ?

আধুনিক গবেষণায় দেখা গেছে, তুলসি পাতায় থাকা ইউজেনল (Eugenol) নামক উপাদান শ্বাসতন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়া এটি ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে কাজ করে,ফলে কাশি দ্রুত সেরে ওঠে।

 

তুলসি ব্যবহারে সতর্কতা-

Ø  যদিও তুলসি প্রাকৃতিক ও নিরাপদ, তবুও কিছু ক্ষেত্রে সতর্কতা জরুরি।

Ø  অতিরিক্ত মাত্রায় সেবন করবেন না।

Ø  গর্ভবতী নারীরা নিয়মিত সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Ø  দীর্ঘদিন কাশি থাকলে অবশ্যই ডাক্তার দেখান।

 

কারা তুলসি ব্যবহার করতে পারবেন ?

শিশু (হালকা মাত্রায়)ব,য়স্ক ব্যক্তিওঠান্ডা ও অ্যালার্জি জনিত কাশিতে আক্রান্ত ব্যক্তিরা।

 

উপসংহার

তুলসি পাতা হলো প্রকৃতির এক অসাধারণ উপহার। কাশি নিরাময়ে এটি নিরাপদ, সহজলভ্য এবং কার্যকর একটি ঘরোয়া উপায়। নিয়মিত ও সঠিকভাবে তুলসি পাতা ব্যবহার করলে কাশি ছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সার্বিক সুস্থতা বজায় থাকে।

 

তবে মনে রাখতে হবে,ঘরোয়া চিকিৎসা সহায়ক হলেও গুরুতর বা দীর্ঘস্থায়ী কাশির ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রোজ আইটি পয়েন্টের নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪